ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

গোয়ালন্দ ক্রিকেট প্রিমিয়ার লীগের খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত

ads

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় গোয়ালন্দ ক্রিকেট প্রিমিয়ার লিগ-২০২৬ এর খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) রাত ৮ টায় রোকন উদ্দিন প্লাজায় অবস্থিত গোয়ালন্দ কমিনিউটি সেন্টারে এ খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত হয়।


টুর্নামেন্টের আয়োজনে রয়েছে গোয়ালন্দ ক্রিকেট একাদশ। নিলাম অনুষ্ঠানে গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্ভোধন করেন।


টুর্নামেন্ট পরিচালনা কমিটির উপদেষ্টা মাসুদ রানার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম বাবলু, উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মুক্তার মাহমুদ, মুক্তি সংঘের সভাপতি মনোয়ার হোসেন মনো প্রমুখ সহ অন্যান্য নেতৃবৃন্দ ও বিভিন্ন ক্লাব কর্মকর্তা, খেলোয়াড় বৃন্দ।


জাঁকজমকপূর্ণ এ টুর্নামেন্টে মুন্নাফ মিয়া স্মৃতি সংসদ, হোসাইন ইয়ুথ ফাউন্ডেশন, তোয়া মাল্টিমিডিয়া, দুরন্ত একাদশ, মৃধা স্পীড ফায়ার্স ও ইয়াং রেঞ্জার্স বিভিন্ন ক্যাটাগরিতে ৮৫ জন ক্রিকেট খেলোয়াড়কে বিভিন্ন দামে নিজ দলে ক্রয় করেন। এ টুর্নামেন্টে আইকন প্লেয়ার হিসেবে শাকিল শেখকে সর্বোচ্চ দামে ইয়াং রেঞ্জার্স, দ্বিতীয় সর্বোচ্চ এপি আকাশকে দুরন্ত একাদশ এবং তৃতীয় সর্বোচ্চ সুলতান মাহমুদ সবুজকে হোসাইন ইয়ুথ ফাউন্ডেশন ক্রয় করেন।


টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য মোঃ সুমন শেখ জানান, আগামী ১০ জানুয়ারি শনিবার সন্ধ্যায় গোয়ালন্দ বাজার শহীদ মহিউদ্দিন আনছার ক্লাব মাঠে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে ৩ ক্যাটাগরিতে ৮ হাজার টাকার বিনিময়ে সর্বনিম্ন ১০ জন এবং সর্বোচ্চ ১২ জন খেলোয়াড় কিনতে পারবে। তিনি আরো বলেন, খেলাগুলো ৬ দলের অংশগ্রহণে লীগ ভিত্তিতে পরিচালিত হবে। 

ads
ads
ads

Our Facebook Page